মূল কনটেন্টে যান
নীতিমালা

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ২১ আগস্ট ২০২৬। এখানে ব্যাখ্যা করা হয়েছে Byapari এবং Byapari-তে পরিচালিত স্টোরগুলো কী তথ্য সংগ্রহ করে এবং তা কীভাবে ব্যবহৃত হয়।

১. আমরা যে তথ্য সংগ্রহ করি

অর্ডার দেওয়ার বা অ্যাকাউন্ট তৈরির সময় আমরা আপনার নাম, ফোন নম্বর, ডেলিভারি ঠিকানা ও অর্ডারের বিবরণ সংগ্রহ করি। স্টোরফ্রন্ট ব্রাউজ করার সময় সাইটটি সঠিকভাবে চালু রাখার জন্য basic ব্যবহারের তথ্য (দেখা পেজ, ডিভাইসের ধরন) সংগ্রহ করা হতে পারে।

২. আমরা আপনার তথ্য কীভাবে ব্যবহার করি

  • আপনার অর্ডার প্রসেস ও ডেলিভারি করতে
  • ফোন, এসএমএস বা ইমেইলের মাধ্যমে অর্ডার আপডেট জানাতে
  • প্ল্যাটফর্ম উন্নত করতে এবং জালিয়াতি প্রতিরোধ করতে

৩. আপনার তথ্য শেয়ার করা

আপনার অর্ডার সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পক্ষগুলোর সাথেই শুধু আপনার তথ্য শেয়ার করা হয় — যে সেলারের কাছ থেকে কিনেছেন, পেমেন্ট প্রসেসর, এবং কুরিয়ার পার্টনার — অথবা আইনি প্রয়োজনে। আমরা বিজ্ঞাপনদাতাদের কাছে আপনার তথ্য বিক্রি করি না।

সেলার ও তৃতীয় পক্ষের দায়বদ্ধতা

Byapari স্টোরফ্রন্টে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন অনুমোদন করে না। কোনো সেলার যদি নিজ উদ্যোগে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন চালান বা অর্ডার সম্পন্ন করার বাইরে কোনো তৃতীয় পক্ষের সাথে গ্রাহকের তথ্য শেয়ার করেন, তাহলে সেই কাজ ও তার ফলাফলের সম্পূর্ণ দায় সেই সেলারের, Byapari-র নয়।

৪. তথ্য নিরাপত্তা

পেমেন্টের তথ্য আমাদের লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট গেটওয়ে পার্টনারের মাধ্যমে প্রসেস হয় এবং সম্পূর্ণভাবে Byapari সার্ভারে সংরক্ষিত থাকে না। সংরক্ষিত তথ্য রক্ষায় আমরা ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড ব্যবস্থা ব্যবহার করি।

৫. আপনার অধিকার

আপনার সম্পর্কে সংরক্ষিত তথ্যের একটি কপি চাইতে, তা সংশোধন করতে, অথবা আইনগতভাবে সম্ভব হলে মুছে ফেলার অনুরোধ করতে [email protected]-এ ইমেইল করুন।

৬. যোগাযোগ

এই নীতিমালা সম্পর্কে প্রশ্ন থাকলে [email protected]-এ পাঠান।